বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সম্মেলন কাল, এলাকায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল বুধবার। সম্মেলনকে ঘিরে পুরো ইউনিয়নে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনের ভেন্যু প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, ঢাকা মহানগর আওয়ামীলীগের নেতা ইসমাইল মাহমুদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের আহ্বায়ক ছাবির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. রহমত উল্যাহ বিপ্লবসহ অন্যান্য নেতারা সম্মেলনের ভেন্যু মাঠ পরিদর্শন করেছেন।

এদিকে সন্ধ্যায় আগামীকালকের সম্মেলনের সফলতা কামনা করে চন্দ্রগঞ্জ থানা শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়। অপরদিকে শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি গিয়ে দলের কাউন্সিলরদের সাথে দেখা করছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা। অপরদিকে গত রোববার সভাপতি পদে ৩ প্রার্থীর মধ্যে ২ প্রার্থী সংবাদ সম্মেলন করে কাউন্সিল বর্জন করায় এ পদে এখন একক প্রার্থী রয়েছেন নুরুল আমিন। তাই সভাপতি পদে নুরুল আমিনের বিজয় নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোটের লড়াই হবে ত্রিমুখি।

সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের জনমতে এগিয়ে রয়েছেন, কাজী সোলায়মান, জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিন লিঠন এবং সাংগঠনিক সম্পাদক পদে এগিয়ে রয়েছেন মেম্বার ওবায়দুল হক হিরণ, শাহাদাত হোসেন মাসুদ ও শিপন খলিফা। তবে সাধারণ সম্পাদক পদে বিশেষ এক প্রার্থীর পক্ষে টাকা দিয়ে কাউন্সিলরদের ভোট ম্যানেজ করার অভিযোগ পাওয়া গেছে। সব মিলিয়ে বুধবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তবে আগামীকালকের সম্মেলনে বিজয়ের মালা কে পরবেন তা অনুমান করা গেলেও সঠিক বলা যাচ্ছেনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১