বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে “নিরাপদ সড়ক চাই” সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে “নিরাপদ সড়ক চাই” সংগঠনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালিটি চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে শুরু হয়ে প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্তরে সমাবেশ করে।

এ সময় ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছাবির আহম্মেদ, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য সচিব বাবুল হোসেন।

র‌্যালি ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন ভুলু, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, জয়নাল আবেদীন, ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার ও যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ মিলন, ছাত্রনেতা গৌতম মজুমদার, যুবনেতা মোরশেদ আলম ও বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম বিত্ত প্রমুখ।

এ সময় ‘নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবহন শ্রমিকবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

পথ যেন হয় শান্তির’ মৃত্যুর নয়, এই স্লোগানের মধ্য দিয়ে সমাবেশে বক্তারা বলেন, আমরা সড়কে আর কোন অস্বাভাবিক মৃত্যু চাই না। এ সময় পরিবহন চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সাবধানে গাড়ি চালাবেন এবং চলন্ত অবস্থায় মোবাইল ব্যবহার এবং চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১