শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের বালাইশপুর থেকে ২টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক ও ১৮ রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর রাতে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর (৪০) একই এলাকার শাহ আলমের পুত্র। তার বিরুদ্ধে স্থানীয় ফয়সাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বালাইশপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথমে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি মোস্তাক বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় ৩টি বন্দুক, ১২ রাউন্ড লাইফেলের গুলি ও ৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮