বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশকে বহিষ্কারের হুমকি ফিফার

ক্রীড়া প্রতিবেদক :

এমেকা ইউজিগোর ইস্যুতে আরও কঠোর হয়েছে ফিফা। ফিফার বেঁধে দেয়া সময়ের মধ্যে মোহামেডানের তিন পয়েন্ট কর্তন না করায় এবং এমেকার বকেয়া পাওনা মিটিয়ে না দেয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বহিস্কারের হুমকি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সাবেক কোচ এমেকা ইউজিগোর বকেয়া বেতন পরিশোধের জন্য আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আদেশ দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাতে সাড়া দেয়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারশনকে (বাফুফে) মোহামেডানের তিন পয়েন্ট কেটে নেওয়ার জন্য নির্দেশ দেয়। একই সঙ্গে বকেয়া বেতন জরিমানাসহ পরিশোধের নিদের্শ দেয় সংস্থাটি। গত ২৮শে নভেম্বর শেষ হয়েছে ফিফার বেঁধে দেয়া সময়সীমা।

এর মধ্যে বকেয়া বেতন পাননি এমেকা। বাফুফেও মোহামেডানের তিন পয়েন্ট কর্তন করেনি। এতে ক্ষুদ্ধ ফিফা তার এই সিদ্ধান্তের কথা জানায়। গত ২৮শে নভেম্বর বাফুফেকে চিঠি পাঠিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই চিঠিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটির ডেপুটি সেক্রেটারি অ্যালেকজান্ডার জ্যাকবস লিখেছেন, ‘যদি এবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ব্যর্থ হয়, সেক্ষেত্রে বাফুফের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নেবে ফিফা। এমনকি বিশ্ব ফুটবল থেকেই বাংলাদেশকে বহিষ্কারও করা হতে পারে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১