রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে আপিলে খালাস পেলেন দন্ডপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে আপিলে খালাস পেয়েছেন ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের দন্ডপ্রাপ্ত সাবেক (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ। বুধবার বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক ইকবাল হোসেন তা মঞ্জুর করে সালাহ উদ্দিন শরীফকে খালাসের রায় দেন। সালাহ উদ্দিন শরীফের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেন।
খালাস পাওয়ার পর সালাহ উদ্দিন শরীফ তাৎক্ষণিক তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমি সন্তুষ্ট। তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে জানিয়ে মানসিক ও সামাজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত হয়েছেন বলে জানান।

প্রসঙ্গত :
সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শহরের কাকলি স্কুলের প্রবেশপথে আগে পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের মধ্যে হাতাহাতির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে সালাহ উদ্দিন শরীফকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
পরে মঙ্গলবার বেলা ১১টায় অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক মীর শওকত হোসেন ৫ হাজার টাকা মুচলেকায় ওই চিকিৎসকের জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতে সাজার বিষয় নিয়ে একটি রিট আবেদনের প্রেক্ষিতে এডিসি শেখ মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরজ্জামানকে তলব করেছে হাইকোর্ট।
অন্যদিকে মঙ্গলবার সেই এডিসি শেখ মুর্শিদুল ইসলামকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে পদায়ন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১