শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মীভূত, ১২ লাখ টাকার ক্ষতি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধিত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ওই ২টি দোকানের মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। প্রতিষ্ঠান ২টি হচ্ছে, মেসার্স হোসেন ট্রেডার্স (রড সিমেন্ট বিত্রেতা) ও ভাই ভাই হোন্ডা গ্যারেজ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসেন ট্রেডার্সের মালিক বাবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে অগ্নিকান্ড হয়। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি। খবর পেয়ে তিনিসহ অন্যান্য ব্যবসায়ীরা মিলে অগ্নিনির্বাপন গ্যাস এবং বালি নিক্ষেপ করে আগুন নেভাতে চেষ্টা করেন। এরপর লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস দল এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সিমেন্ট, রড এবং নগদ টাকা পুরো ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১