বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভুটানকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। দুর্বল ভুটানকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক দলটি।

চার দলের এই টুর্নামেন্টে টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল নেপালকে। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামর শুরুতেই এগিয়ে যায় বাংলোদেশ। ১২ মিনিটে মার্জিয়ার কর্নারে আঁখি খাতুনের হেডে লক্ষ্য ভেদ করে তারা।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৫৫ মিনিটে মার্জিয়ার কর্নারে আঁখির ভলিতে। বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন সাজেদা খাতুন। ম্যাচের ৭৯ মিনিটে তাঁর দূরপাল্লার শট জলে জড়ায়।

গত রোববার নিজেদের প্রথম ম্যাচে তুহুরা খাতুনের হ্যাটটিকে বড় জয় ঘরে তুলেছিল বাংলাদেশ। অনুচিং মারমাও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন সেদিন। অবশ্য এদিন দুজনে অনেকটাই নিষ্প্রভ ছিলেন।

তবে আজকের এই জয়ে ফাইনালে অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপেক্ষ নেপাল হারলে অথবা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১