বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির বাসায় হামলা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসায় ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে একটি মিছিল বের হয়। মিছিলটি এ্যানির বাসার সামনে থেকে শুরু হয়ে বাজারের ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী এসে বাসায় হামলা করে। এ সময় তারা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও আশপাশে ঝুলানো ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে ফেলে। তবে এ ঘটনার সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাসায় ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আলীম হুমায়ুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান বাবু, হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিশু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, আদর্শিকতার দিক থেকে ছাত্রলীগ কখনোই হামলা করেনা। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি দেয়া হয়েছে বলে শুনেছি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০