শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নববধূ শ্বশুর বাড়ি এলেন হেলিকপ্টারে

আকাশবার্তা ডেস্ক :

হেলিকপ্টারে করে নববধূকে নিজ বাড়িতে নিয়ে হাজির হয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন টাঙ্গাইলের মধুপুরের সিয়ামুল নাসির (৩০) নামে এক বর। শুক্রবার (২২ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে সিয়ামুল নাসির ও নববধূকে বহন করা বিআরবি গ্রুপের হেলিকপ্টারটি মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের একটি মাঠে অবতরণ করে। শতশত নারী পুরুষসহ অসংখ্য লোকজন তখন বর-কনেকে এক নজর দেখতে ছুটে আসেন। এসময় বর ও কনের নিরাপত্তায় নিয়োজিত ছিল মধুপুর থানার বেশ কয়েকজন পুলিশ।

বর-কনেকে বহনকারী হেলিকপ্টারবর কালামাঝি গ্রামের জনৈক আমান আলীর ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিয়ামুল নিউজিল্যান্ডে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন। কনে আবরার (২১) রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা ধনাঢ্য নাসির উদ্দিনের মেয়ে। তিনি স্নাতক শিক্ষার্থী।

বরের বড় ভাই সাইফুল ইসলাম লেবু জানান, শুক্রবার দুপুরে ঢাকার আব্দুল্লাহপুরের স্লুইচগেট এলাকার সি-শেল কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বর নববধূসহ ৬ জনকে হেলিকপ্টারে নিয়ে বাড়িতে আসেন। আত্মীয়-স্বজন ধুমধাম করে বর ও কনেকে বরণ করে নেন। শনিবার (২৩ ডিসেম্বর) গ্রামের এই বাড়িতেই আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সম্মানে বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে বর-কনেকে সংবর্ধনা দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০