শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ছোট ভাইকে পিটিয়ে বোনকে গণধর্ষণ চেষ্টায় মামলা

আকাশবার্তা ডেস্ক :

ছোট ভাইকে পিটিয়ে আহত করে বোনকে ধর্ষণ চেষ্টার ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ওই নারী। পেশায় তিনি পোশাক শ্রমিক।

আসামিরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আছদ্দির চরের মৃত মুকুল মিয়ার ছেলে অজিয়ার রহমান (২৪), আফসার আলীর ছেলে সুমন মিয়া (১৭) ও আব্দুলের ছেলে আলামিন মিয়া (২১)।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাতে আসামিরা গোবর্ধন গ্রামের পাশে তিস্তার চরে পিকনিকের আয়োজন করে। সেখানে তারা তাবু টানিয়ে থাকার ব্যবস্থা করে। ওই পিকনিক স্পটের পাশ দিয়ে সন্ধ্যায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের এক দিনমজুরের স্বামী পরিত্যাক্তা মেয়ে তার ছোট ভাই ও সন্তানকে নিয়ে সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় পিকনিকের তাবুর নিচ থেকে আসামিরা ৩ জন বের হয়ে তাদেরকে আক্রমণ করে ওই নারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তার ছোট ভাই তাদের বাধা দিলে তাকে এলোপাতারি মারপিট করে মাটিতে ফেলে দিয়ে ওই নারীকে পাশে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। আসামিরা ওই নারীর মাথায় সজোরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পাশে আহত ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের দুই ভাই বোনকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার বিচার চেয়ে আহত ওই নারী বাদী হয়ে ওই দিন রাতে ৩ ঘাতকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার রাতে নিয়মিত মামলা হিসেবে রুজু করে পুলিশ।

হাসপাতালের বেডে আহত ওই নারী জানান, স্থানীয়রা ছুটে না এলে ঘাতকরা তার সভ্রম নষ্ট করে তাকে মেরে ফেলতো। তিনি নারী আইন সহায়তা সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০