বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১২ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

ইসলামী জগত :

২০১৮ সালে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৫৩তম পর্ব জানুয়ারি ১২ তারিখে অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী প্রথম পর্ব ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী বছরের ইজতেমা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য ময়দানের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং তাবলিগের মুরুব্বিরা অংশ নেন।

দুই পর্বে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি অজু-গোসল, থাকা-খাওয়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদেশি মেহমানদের আশা-যাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয় এ প্রস্তুতি সভায়।

এদিকে ইজতেমা ময়দানের উন্নয়নসহ অন্যান্য সব প্রস্তুতির জন্য আগামীকাল থেকে শুরু হবে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশের লক্ষাধিক তাবলিগের মুসল্লি এ জোড় ইজতেমায় অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে টঙ্গীর পাগার গ্রামে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগতীরে। ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রণ মুসলমানরা অংশ নেন। তাঁরা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১