সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বড়দিনে প্রিয়জনের জন্য উপহার

লাইফস্টাইল ডেস্ক :

আগামীকাল ২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিস্টমাস ডে বা বড়দিন। শুধু খ্রিস্টানরা নয়, অন্যান্য ধর্মের মানুষজনও এই দিনটিকে উৎসবমুখর আমেজে পালন করেন। বিশেষ এই দিনে উপহার বিনিময় আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। কেক, চকোলেট, কার্ড আর হাতের তৈরি নানা জিনিসের মাধ্যমে উপহারের আদান-প্রদান হয়।

এখন সময়ের সঙ্গে সঙ্গে উপহারেও ভিন্নতা এসেছে। তাই বড়দিনের উপহার বাছাই নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। কী উপহার কিনবেন? উপহারটি আবার প্রিয়জনের পছন্দ হবে কিনা? কার জন্য কোন উপহারটা মানানসই?-এরকম নানা প্রশ্ন মনে বাসা বাঁধে। এক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে ছোট, বড়, বন্ধুদের পছন্দের তালিকা করে তাদের হাতে তুলে দিতে পারেন পছন্দের কোন উপহার।

ক্রিসমাস কেক
বড়দিনের জন্য বিশেষভাবে তৈরি কোন কেক ‘ক্রিসমাস ট্রি’ উপহার দিতে পারেন। সেক্ষেত্রে ওজন ও ডিজাইন অনুযায়ী এ ধরনের কেকের দাম পরবে।

ছোটদের জন্য উপহার
বড়দিনে শিশুদের জন্য সান্তাক্লজ সাজের ছোট পুতুল কিংবা টেডি বিয়ার কিনতে পারেন। চাইলে বাহারি রঙের খেলনা, আইসক্রিম কিনতে পারেন। তবে উপহার হিসেবে চকোলেট অনেকের কাছেই খুব প্রিয়। তাই বড়দিনের বিশেষ উপহার হতে পারে কেক বা চকোলেটও।

বড়দের উপহার
কার্ড ও ফুল বিভিন্ন অনুষ্ঠানেই শুভেচ্ছা কার্ডের প্রচলন রয়েছে। তাই বড়দিনের শুভেচ্ছা জানাতে প্রিয়জনকে দিতে পারেন শুভেচ্ছা কার্ড। সামনে যেহেতু নতুন বছর আসছে তাই চাইলে শুভেচ্ছা কার্ডের সঙ্গে উপহার হিসেবে দিতে পারেন নতুন বছরের ডায়েরি। সঙ্গে দিতে পারেন একগুচ্ছ ফুল।

শাড়ি
মা, বোন ও বান্ধবীর জন্য বড়দিনের উপহার হিসেবে দিতে পারেন শাড়ি। এক্ষেত্রে শিফন, কাতান, বেনারসী, জামদানি, নেট ও তসর যে কোনোটিই হতে পারে প্রিয়জনের জন্য সুন্দর উপহার।

পাঞ্জাবি
বাবা, ভাই ও বন্ধুর জন্য উপহার হতে পারে সিল্কের পাঞ্জাবি। যে কোন শোরুম থেকেই আপনার সাধ্যের মধ্যে পছন্দসই উপহারটি কিনে নিন।

শোপিস
ক্রিস্টাল শোপিস কিংবা চীনা মাটির মগও উপহার হিসেবে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ১৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবে পছন্দনীয় মগ। আর বিভিন্ন সাইজ ও ডিজাইনের শোপিস পাওয়া যাবে ২০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে।

পারফিউম
পারফিউমও হতে পারে বড়দিনের একটি বিশেষ উপহার। ২৫০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন পারফিউম।

বই
বড়দিনের উপহারের তালিকায় রাখতে পারেন বই। বড়দিনে প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন তার পছন্দের লেখকদের বই।

আরও
বড়দিনে উপহারের তালিকায় আরও রাখতে পারেন মানিব্যাগ, গয়না, সানগ্লাস, হাতঘড়ি, মেকআপ বক্স, ফুলদানি, পেইন্টিংস, ডিজিটাল ফটোফ্রেম, টেবিল ল্যাম্প, ঝলমলে রঙের মোমবাতি প্রভৃতি। সাধ্যের মধ্যে প্রিয়জনকে উপহার দিন। তাহলে দেখবেন, আপনার বড়দিনের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930