মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

‘নিষিদ্ধ দেশের’ সুন্দরীরা

এক্সক্লুসিভ ডেস্ক :

তিব্বতকে অনেকে ‘নিষিদ্ধ দেশ’ হিসেবেই চেনেন। কাজেই এ দেশ নিয়ে মানুষের আগ্রহ আকাশছোঁয়া। তিব্বতের অনেক বিষয় নিয়ে অনেক তথ্যই ছাপা হয়। এবার এই নিষিদ্ধ দেশের সুন্দরীদের কথা জেনে নিন। তিব্বতের মেয়েরা কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় খ্যাতি কুড়িয়েছেন। তাদের নজরকাড়া সৌন্দর্য সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তবে স্বল্প পরিসরের আসরেই সুন্দরীরা মঞ্চ মাতিয়ে দেন।

ভারতের উত্তর-পশ্চিমের ছোট একটি শহর ধরমশালা। এই শহরেই অনুষ্ঠিত হয়েছে তিব্বতীয় সুন্দরী প্রতিযোগিতার ১৫তম আসর। গ্র্যান্ড ফিনালেতে সেরা সুন্দরীর মুকুটের দাবিদার ছিলেন ২১ বছর বয়সী তেনজিন পালদোন। তিনিই মিস তিব্বতের শীর্ষস্থানটি দখল করেন। আসরে তিনি তিব্বতের ঐতিহ্যের প্রদর্শন করেছেন। অপূর্ব সুন্দর নকশার স্কার্ট আর হলুদ টপস পরে আলো ছড়ান তিনি। লাল আর ধূসর গুটিকার মালায় মোহনীয় ছিলেন তিনি। সঙ্গে ছিল মুগ্ধতা ছড়ানো অনাবিল হাসি। মিস তিব্বত তেনজিন দোলমা এসেছেন ভারতের উত্তর-পূর্ব থেকে। তিব্বতের বিউটি পিজেন্টদের মধ্যে সেরাদের একজন তিনি।

তার ফ্যাশন সেন্স সবাইকে হতবাক করে দেয়। নীল পোশাকের সূক্ষ্ম কারুকাজে ছিল আবেগের পরশ। আরেক মিস তিব্বত তেনজিন সাংনাইয়ি বেশ লম্বা। তিনি একাধারে ২০১৬ সালের মিস তিব্বতের খেতাবধারী। ইতিমধ্যে তিনি মানবকল্যাণে কাজ করে খ্যাতি কুড়িয়েছেন। এখানেও তিনি ছিলেন অপরূপা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১