বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচন ২৭ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে ব্যবসায়ীদের উপস্থিতিতে এ তফসিল ঘোষণা করেন, বাজার কমিটির নির্বাচন উপ-পরিষদের নির্বাহী প্রধান কাজী মো. মোস্তফা কাজল। এতে আগামী ২৭ জানুয়ারী/১৮ ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে। ঘোষিত তফসিলে ১ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩ জানুয়ারী বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোটার তালিকার আপত্তি গ্রহণ, শুনানী ও নিস্পত্তি, ৫ জানুয়ারী বিকেল ৩টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ জানুয়ারী বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিলি, ৭ জানুয়ারী বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ৮ জানুয়ারী বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১০ জানুয়ারী বিকেল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ জানুয়ারী বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে। এছাড়াও ১৯ জানুয়ারী বিকেল ৩টায় প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ বাজার কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, নির্বাচন উপ-পরিষদের প্রধান বাবু শান্তি রঞ্জন পাল, সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

এ সময় বাজার কমিটির সাবেক সভাপতি হাজী ওবায়দল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো সাহাবুদ্দিনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১