বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ইতিহাস ও ঐতিহ্যের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

জেলা ছাত্রলীগের আয়োজনে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।

একইভাবে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগসহ জেলাব্যাপী বিভিন্ন ইউনিট নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০