শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী ও ইতিহাস, ঐতিহ্যের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের তিনটি শাখা যৌথভাবে কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়ার সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, কেককাটা ও শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে র‌্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ বাজারে এসে শেষ হয়।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আ.লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আমিন, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

এছাড়াও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার হোসেন, ছাত্রলীগ নেতা শাহপরান শাকিল, মাসুদুর রহমানসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮