শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ জনের কারাদণ্ড

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পিসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির ও যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পিকে ৫ বছর করে এবং ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব, মিরাজকে ১ বছর করে ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, তৃণমূললীগ ও ছাত্রলীগ নেতা মানিক, রকি, রূপমকে ১ মাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাড. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে আসামিপক্ষের আইনজীবী এ্যাড. রাসেল মাহমুদ মান্না বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। উচ্চ আদালতে আপিল করব।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর  রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় পরদিন ৬ সেপ্টেম্বর  আহতের বাবা এ্যাড. মো. বদরুল আলম বাদি হয়ে মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১