সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ক্ষমতা থাকলে নির্বাচন ঠেকাবেন : বিএনপিকে কাদের

আকাশবার্তা ডেস্ক :

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যদি ক্ষমতা থাকে নির্বাচন ঠেকাতে আসুন। আগুন সন্ত্রাস, পেট্রলবোমা দিয়ে যদি কোনো নাশকতা করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করেন, জনগণকে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। কোথাও পালাতে পারবেন না।’

শুক্রবার (০৫ জানুয়ারি) বনানী পূজা মাঠে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিএনপি বা কারো জন্য বসে থাকবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ‘নির্বাচনে আপনারা না আসলে সে দায় কারো নয়। মনে রাখবেন, সময় এবং স্রোত কারো অপেক্ষা করে না।’ বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে ২০১৪ সালের মতো আবার তা প্রতিহতের ঘোষণা দেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগের এবং দেশের মানুষের জন্য আজ গণতন্ত্রের বিজয় দিবস। আর বিএনপির এবং সাম্প্রদায়িক অপশক্তির জন্য দিবসটি রাজনৈতিক আত্মহত্যার দিবস।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করলেও এটি দলটির জন্য ‘রাজনৈতিক আত্মহত্যা দিবস’ বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আবার ভোট বর্জন করলে তাদেরকে দিবসটি আবার পালন করতে হবে।

কাদের বলেন, ‘আজকে বিএনপির রাজনৈতিক আত্মহত্যা দিবস। একদিকে জনগণের গণতন্ত্রের বিজয় দিবস, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তির আত্মহত্যা দিবস। আগামী নির্বাচনে অংশ না নিলে আরেকবার আত্মহত্যা দিবস পালন করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেত্রী বলছেন, পদ্মা সেতু ভাঙাচোরা। এতো কথা বলেন তিনি। যান গিয়ে দেখে আসুন, সেখানে স্প্যান বসেছে।’

তিনি বলেন, ‘মামলা করেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। বেগম জিয়ার পছন্দের সরকার। আওয়ামী লীগ না। আপনার মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজ ঢাকা শহর মিছিলের নগরী। সব রাস্তায় মিছিল আর মিছিল। গণতন্ত্র রক্ষা দিবসে আজ আমাদের শপথ-অঙ্গীকার বাংলাদেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে বলে জানান আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের ধারায় নৌকা আবার বিজয়ী হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘বহুরূপী ব্যারিস্টার সাহেব, আপনাদের সকলে চেনে। দেশে একটু ঝড়-ঝঞ্ঝা দেখলে বিদেশে গিয়ে পালিয়ে থাকেন। ভুয়া কাগজপত্র দিয়ে বাড়ি দখল করতে গিয়ে আদালতে ধরা খেয়ে রাস্তায় কান্না করেছেন। এই লোক যদি দেশের আইনমন্ত্রী হয়, দেশের বারোটা বেজে যাবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১