রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

৫’শ পরিবারের জন্য রাস্তা বানালেন মেম্বার

দীর্ঘ প্রতিক্ষার পর একটি রাস্তা করে দিলেন, স্থানীয় ওয়ার্ডের মেম্বার। এতে ওই গ্রামের ৫’শ পরিবারের যাতায়াতের রাস্তা তৈরী হওয়ায় মহাখুশি গ্রামের মানুষ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির ৯নং ওয়ার্ডের বারি বাড়ির রাস্তার মাথা থেকে বিমল ডাক্তার ও স্বপন ডাক্তারের বাড়ির সামনে দিয়ে সহিদ ড্রাইভারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি নির্মাণ করা হয়। ৪০ দিনের কর্মসূচির আওতায় ইউপি মেম্বার ওবায়দুল হক হিরন রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন।


নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির ৯নং ওয়ার্ডের বারি বাড়ির রাস্তার মাথা থেকে বিমল ডাক্তার ও স্বপন ডাক্তারের বাড়ির সামনে দিয়ে সহিদ ড্রাইভারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি নির্মাণ করা হয়। ৪০ দিনের কর্মসূচির আওতায় ইউপি মেম্বার ওবায়দুল হক হিরন রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন।

স্থানীয়রা জানান, সাবেক মেম্বারদের অনেকেই এই রাস্তাটি করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বর্তমান মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগীতায় দীর্ঘদিন পর হলেও রাস্তাটি নির্মাণ হওয়ায় এই গ্রামের অনন্ত ৫’শ পরিবারের যাতায়াতের জন্য রাস্তাটি সম্পন্ন হল। এতে তারা খুব খুশি। রাস্তাটি দিয়ে এই গ্রামের ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যাতায়াতসহ কৃষক সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার সাবেক যুবলীগ নেতা ওবায়দুল হক হিরন বলেন, জনগণের জন্য কাজ না করতে পারলে মেম্বারের দায়িত্বে থেকে লাভ কী? আমি নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম নির্বাচিত হলে রাস্তাটি করে দিব। তিনি বলেন, আমার ওয়াদা আমি রেখেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১