বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এক স্ট্যাটাসেই ৩৩০ কোটি ডলার হারাল ফেইসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক :
এক স্ট্যাটাসে ফেইডসবুকের নিউজ ফিডের নতুন পরিবর্তনের কথা জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ার দর কমেছে সাড়ে ৪ শতাংশ। এতে তার শেয়ারের মূল্য ৩৩০ কোটি ডলার কমে গেছে।শুধু তা-ই নয়, এ স্ট্যাটাসের পর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির চতুর্থ স্থানটি হারাতে হয় তাকে। ব্লুমবার্গের তথ্যমতে, শুক্রবার ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ দিয়ে দিন শুরু করা মার্কের দিন শেষে সম্পদের মূল্য দাঁড়ায় ৭৪ বিলিয়ন ডলারে। ফলে পঞ্চম শীর্ষ ধনী স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা জাকারবার্গকে টপকে যান।

সম্প্রতি ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা এক স্ট্যাটাসে জানিয়েছিলন, এখন থেকে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের পোস্ট আরও বেশি অগ্রাধিকার পাবে আপনার ফেইসবুকের নিউজ ফিডে। কমে আসবে সংবাদ বা বাণিজ্যিক পেজের লিংক। সামাজিক যোগাযোগকে আরও অর্থপূর্ণ করতেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।

এতদিন পর্যন্ত ফেইসবুকের লক্ষ্য ব্যবহারকারীদের সামনে প্রাসঙ্গিক পোস্ট হাজির করার মাঝে সীমাবদ্ধ থাকলেও এখন থেকে আমরা ব্যবহারকারীদের মাঝে যোগাযোগ বাড়ানোর দিকে সর্বাধিক জোর দেব বলে জানিয়েছেন জাকারবার্গ।

এই সিদ্ধান্তের ফলে আগামী দিনগুলোয় ব্যবহারকারীরা তাদের ফিডে পেজ ও গ্রুপের পোস্টের বদলে বেশিরভাগ ফেইসবুক ফ্রেন্ডলিস্টে থাকা মানুষদের পোস্ট দেখতে পাবেন। ফলে যারা পেইজ ও গ্রুপের চালান তাদের পোস্টের রিচ আরও কমে যাবে। এতে ফেইসবুকভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নতুন পরিবর্তনের ফলে অসুবিধায় পরবেন বলে ধারণা করছেন অনেক প্রযুক্তি বিশ্লেষক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১