সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

নামিবিয়া এবং কানাডাকে হারানোর পর যুব বিশ্বকাপে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে উড়ে গেছে বাংলাদেশ। ১২৩ বল হাতে রেখে ইংলিশরা জিতেছে সাত উইকেটে।

এই ম্যাচ হারার পরও কোয়ার্টার ফাইনালের পথে আছে বাংলাদেশ। সেটি সম্ভব হয়েছে প্রথম দুই ম্যাচে ‘দুর্বল’ প্রতিপক্ষ পাওয়ায়। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে কানাডা হারলে বা খুব বড় ব্যবধানে না জিতলে শেষে আটে উঠবে যুবারা।

বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে ২৯.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

দ্বিতীয় ওভার থেকে উইকেট হারাতে থাকা বাংলাদেশকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন আফিফ হোসেন। আগের ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি অর্ধশতক হাঁকানো এই স্পিনার ৬৩ রান করেন। ৮৫ বলে আটটি চারে এই রান করেন তিনি। বাকিদের মধ্যে সর্বোচ্চ স্কোর আমিনুল ইসলামের, ৩১। ইংল্যান্ডের ইথান ব্যামবার এবং ইউয়ান উডস তিনটি করে উইকেট নেন।

বল করতে নেমে চতুর্থ ওভারে ইংলিশ শিবিরে আঘাত হানেন কাজী অনীক। টম ব্যানটনকে (৯) উইকেটের পেছনে ধরা পড়তে বাধ্য করেন। সপ্তম ওভারে সাভিন পেরেরাকে (৭) ফেরান হাসান মাহমুদ। বোলাররা এই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি। ম্যাচ বের করে নেন হ্যারি ব্রুক। ৮৪ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার সঙ্গে উডস অপরাজিত ছিলেন ৪৮ রানে। দিনের অন্য ম্যাচে নামিবিয়ার বিপক্ষে কানাডা ৪৮ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০