মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

টিকেটে বাংলাদেশ বানান ভুল: বিসিবির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক  :

ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে যেন ভুলের মহড়া চলছে। শেরেবাংলায় শততম ওয়ানডে ম্যাচে খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বহীনতার আরেকটি চিত্র দেখা গেল সিরিজের টিকেটে বানান ভুল! তাও আবার বাংলাদেশ বানানটাই ভুল ছিল!

আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটে বাংলাদেশ বানান লেখা হয়েছে ‘BNANGLADESH’। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তাই বিসিবি দুঃখ প্রকাশ করে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ‘আগামীকাল শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটে বাংলাদেশ বানান ভুলের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তাই সব টিকেট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং বানানও ঠিক করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক নেওয়া হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এই ম্যাচকে ঘিরে সম্ভাব্য সব প্রস্তুতি নিশ্চয়ই নিচ্ছেন মাশরাফি-সাকিবরা। কিন্তু মাঠে গিয়ে খেলা দেখার জন্য দর্শক যে টিকেটটি সংগ্রহ করেছেন, তা দেখে হয়তো মেজাজ খারাপই হতো অনেকের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১