মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ৪ ছাত্রলীগ নেতার মুক্তি দাবিতে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ কারাবন্দি ৪ নেতার মুক্তি দাবিতে মানববন্ধন করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ।
শনিবার বেলা ১১টার দিকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সহ ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েব হোসেন ফারুক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাবির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সইদুল ইসলাম রোকন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ। এতে চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, ২০১০ সালে জেলা ছাত্রলীগের বর্তমান সহ সভাপতি আশরাফুল আলমকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত। ছাত্রলীগের নেতাদের মুক্তির দাবিতে গত ৪ দিন থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জেলা ছাত্রলীগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১