রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ধর্ষণ রুখতে স্মার্ট প্যান্টি তৈরি করল ভারতীয় ছাত্রী, খুলতে পাসওয়ার্ড লাগবে

আন্তর্জাতিক ডেস্ক :

সাত বছরের শিশুর সঙ্গে দুষ্কর্মের ঘটনা মন ভেঙে দিয়েছিল ১৯ বছরের সিনু কুমারীর। তখন থেকে তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা নারীদের সুরক্ষার জন্য হবে। আর সেই ভাবনা থেকেই ভারতের বিএসএসির ছাত্রী সিনু তৈরি করে ফেললেন এমন এক প্যান্টি যা আটকাবে ধর্ষণ।

কারণ উন্নত ইলেকট্রনিক প্রযুক্তিতে তৈরি এই প্যান্টিতে রয়েছে স্মার্টলক যা খুলবে শুধুমাত্র সঠিক পাসওয়ার্ড দিলেই। পাশাপাশি লোকেশনও জিপিআরএস-এর মাধ্যমে জানতে পারা যাবে, এতোটাই উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই প্যান্টিতে।

ভারতের উত্তরপ্রদেশের ফাররুখাবাদ জেলার এক অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে সিনু জানিয়েছেন, প্রতিদিনের এই ধর্ষণের ঘটনার খবরে তিনি হতাশ হয়ে যেতেন। একদিন সাত বছরের এক শিশুর সঙ্গে ঘটে যাওয়া এমনই এক মর্মান্তিক ঘটনা শুনে তিনি আর স্থির থাকতে পারেননি। সে সময়ই কিছু একটা করার প্রতিজ্ঞা তিনি নিয়েছিলেন মনে মনে। যেমন ভাবনা তেমন কাজ। সিনু তৈরি করে ফেললেন এই ধর্ষণ প্রতিরোধক প্যান্টি।

প্রায় একমাসের পরিশ্রমের পর এটি তৈরি করতে সফল হন তিনি। তবে এই প্যান্টিকে আরও অনেক উন্নত করা সম্ভব। কিন্তিু বিভিন্ন সংস্থার সাহায্যেই তা বাস্তবায়িত হতে পারে।

ব্লেডপ্রুফ কাপড় দিয়ে তৈরি এই প্যান্টিকে কাঁচি বা ব্লেড দিয়ে কাটা যাবে না, এমনকি আগুনও ধরানো যাবে না এতে। প্রায় ৫,০০০টাকা ব্যয় হয়েছে এটি তৈরি করতে। তাই সাধারণ প্যান্টির তুলনায় এর মূল্যও যে বেশি হবে তা স্বীকারও করেছেন সিনু। তবে সরকার যদি সাহায্যের হাত এগিয়ে দেয় তাহলে গরীব মহিলাদের কাছে পৌঁছে যেতে পারে এই সুরক্ষাকবচ।

সিনুর এই প্রচেষ্টায় সাড়া পড়ে গিয়েছে ভারতের সর্বত্র। এমনকি এই খবর পৌঁছে গিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর কানেও। তিনিও যথেষ্ট প্রশংসা করেছেন সিনুর এই প্রচেষ্টার।
তথ্যসূত্র : ইন্টারনেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০