বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

খালেদার উপদেষ্টা তৈমুর গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সাবেক সভাপতি।

এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০