অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন সপ্তম বারের মতো বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে। অসাধারণ এই শহরে রয়েছে ফেডারেশন স্কোয়ার, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাসহ একাধিক অসাধারণ দৃশ্যনীয় স্থান।
এই নিয়ে সাতবার ধারাবাহিকভাবে মেলবোর্ন শহরটি এই শিরোপা পেল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে এই খেতাব তুলে দেয়া হলো মেলবোর্নকে।
যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা ক্রিকেট দুনিয়ার ঐতিহাসিক মঞ্চ। এসব কারণেই মেলবোর্নকে বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত করা হয়। মেলবোর্ন সত্যিই অসাধারণ এক শহর। দেখার মতো অনেক কিছুই আছে এ শহরে। ফেডারেশন স্কয়্যার, রয়্যাল বোটানিকেল গার্ডেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ইউরেকা টাওয়ার, এমনকি এখানকার চিড়িয়াখানায় গেলেও আপনি মুগ্ধ হবেন।
দ্য ইকোনমিস্ট ব়্যাকিংয়ে ৯৭ দশমিক ৫ পয়েন্ট দিয়ে সবার ওপরে রয়েছে মেলবোর্ন। ২০১৬-তেও এই একই নম্বর পেয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল মেলবোর্ন। ১৪০টি শহরকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল শহরটি।