
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বিনোদপুর গ্রামে ডাকাত-পুলিশ আধাঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এতে বেলজিয়াম সুমন নামের এক ডাকাত গুলিবিদ্ধসহ ডাকাতদের হামলায় এসআই কামরুল ও কনস্টেবল মোক্তার গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন, কামরুল হাসান রুবেল ও সিএনজি চালক সেলিমসহ ৩জনকে আটক করেছে। এ সময় ১টি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। জব্দ করা হয় একটি সিএনজি অটোরিকশা।
শুক্রবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর সাইক্লোন সেন্টারের পার্শ্বের আলমের দোকানে সামনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় টইল পুলিশের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এস আই কামরুল ইসলাম জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে দত্তপাড়া ফাঁড়ির টইল পুলিশ বিনোদপুর সাইক্লোন সেল্টারের দিকে যাওয়া মাত্রই ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে পুলিশে এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার আহত হয় বলে জানায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমনকে ও পুলিশ সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র গুলি ও একটি সিএনজি।

গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন স্থানীয় কংশনারায়ণপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং সে জেলার শীর্ষ সন্ত্রাসী নিহত জসিম এবং লাদেন মাসুম বাহিনীর চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এরআগে পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর গোলাগুলিতে বাম পা পঙ্গু হয়ে যায় বেলজিয়াম সুমনের।