শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

শনিবার বিকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে দুর্নীতি ও টাকা আত্মসাতের পৃথক দু’টি মামলার পলাতক আসামি ছিলেন।

রায়পুর থানা ও দুদক কর্মকর্তা সূত্রে জানা যায়, রাঙামাটির লংগদু উপজেলায় দায়িত্বে থাকাকালীন পিআইও দেলোয়ার হোসেন ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে দুই দফায় হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ও মৎস্য প্রকল্পের টাকা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে তৎকালীন এক ইউপি সদস্য দুদকে দুটি অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি প্রতিরোধ আইনে রাঙামাটি সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি চলমান থাকে। পরে তিনি ২০১৭ সালে রায়পুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসাবে যোগদান করেন।

রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেলোয়ার আমাদের দু’টি মামলার পলাতক আসামি। তাকে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮