মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বাংলাদেশ-ভারত সম্প্রীতির সেতুবন্ধন তামাবিল স্থলবন্দর

মো. আলী হোসেন, তামাবিল স্থলবন্দর থেকে ফিরে :

বাংলাদেশ-ভারতের এক মধুর সম্প্রীতির সেতুবন্ধন রচনা করেছে সিলেটের মেঘালয় সীমান্তে তামাবিল স্থলবন্দর। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা প্রীতি বনভোজনে সিলেট-জাফলং সফরে যাওয়ার দ্বিতীয়দিন গত মঙ্গলবার বিকালে তামাবিল স্থলবন্দরে গিয়ে পৌঁছে। এ সময় সূর্যাস্তের পূর্বে ভারত সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের জাতীয় পতাকা নামানোর প্রস্তুতি নিচ্ছিল। একই সময় ভারতীয় ‘বর্ডার সিকিউরিটি ফোর্স’ (বিএসএফ) এর কমান্ডিং অফিসার (সিও) এসআর খান, বিএসএফ কমান্ডার এমই জিংগাখাই, ভারতীয় চ্যানেল জি-বাংলার রিপোর্টার মানস দা’ বর্ডার এলাকা পরিদর্শনে আসেন। সেখানে তাদের সাথে আমাদের পরিচয় এবং কুশল বিনিময় হয়।

বিএসএফের কমান্ডিং অফিসার এসআর খান আমাদের পরিচয় পাওয়ার পর নিজেই বাংলাদেশের সীমানায় এসে আমাদের ডেকে নেন ভারত সীমান্তে। সেখানে আমাদের সফর সঙ্গী সবাইকে কফি পান করান। ভারতীয়রা যে কতটা অতিথি পরায়ন তা সেদিনই ভালো ভাবে বুঝতে পারলাম। পরে দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা হয় বাংলাদেশের সাংবাদিকদের সাথে। এ সময় তারা আমাদেরকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

তামাবিল স্থলবন্দরে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির সদস্যদের সাথেও আমাদের বিভিন্ন বিষয়ে কথা হয়। তবে ভারত থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ও মালামাল বহনকারী গাড়ি প্রবেশ করতে দেখা গেলেও আমাদের দেশ থেকে কোনো গাড়ি তাদের দেশে প্রবেশ করতে দেখিনি। বিজিবির সদস্যরা জানান, বাংলাদেশ থেকে শুধু প্রাণ কোম্পানীর বিভিন্ন পণ্য সামগ্রী ভারতে যায় তামাবিল স্থলবন্দর দিয়ে।

প্রায় ২ ঘন্টা ভারত-বাংলাদেশ সীমান্তে তামাবিল স্থলবন্দরে অবস্থানকালে যা দেখেছি, সেখানে সীমান্তে বসবাসকারী দুই দেশের স্থানীয়দের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। এটি আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা চাই মুক্তিযুদ্ধে বাংলাদেশের অন্যতম মিত্রদেশ ভারত আমাদের সাথে বৈরিতা নয় ভ্রাতৃপ্রতীম রাষ্ট্রের ন্যায় আচরণ করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০