আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে গত তিনদিনে লক্ষ্মীপুরে অন্তত ৫৯ জনকে আটক করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান আটকের ঘটনায় তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।