সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে উদ্বেগ, আতঙ্ক, তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী (ভিডিওসহ)

আকাশবার্তা ডেস্ক : 

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে লক্ষ্মীপুরে এখন উদ্বেগ, আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) ভোর ৬টা থেকে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে র‌্যাব, বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এদিকে অন্যদিনের তুলনায় শহরে জনসাধারণের উপস্থিতি অনেকটা কম দেখা গেছে। বিএনপি নেতা কর্মীরা পুলিশি অভিযানের আতঙ্কে গা ঢাকা দিয়ে আছেন। বুধবার (৭ ফেব্রুয়ারী) থেকে আজ ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। রাজনীতিতে এমন অবস্থানে জেলা জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সবার মুখে মুখে কি হবে রায়, কি ঘটবে আজ।

তবে সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31