বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে আ.লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ মিষ্টি বিতরণ করা হয়। এতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড এবং একই সাথে তারেক রহমানসহ অন্যান্য আসামিদের ১০ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত।

দলীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে রায় ঘোষণার পরই মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। বাজারের সব ওলিগলি প্রদক্ষিণ করে বাসস্টেশন গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে। এরপর নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি খাইয়ে দেন। এছাড়াও সাধারণ মানুষদের মাঝেও মিষ্টি বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সদস্য আবু তালেব প্রমুখ।

এরআগে এ রায়কে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিএনপি-জামায়াতের যেকোনো ধরণের সহিংসতা ঠেকাতে সকাল থেকে পুলিশের পাশাপাশি রাজপথে অবস্থানে ছিল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১