রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

‘কাউয়ায় করে কা কা, দলের বাজে ১২টা’

আকাশবার্তা ডেস্ক :


‘কাউয়ায় করে কা কা, দলের বাজে ১২টা’। এমনই পোস্টারের দেখা মিলল মফস্বল শহর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। তৃণমূল আওয়ামী লীগের প্রচারণায় গত বুধবার রাতের আঁধারে কে বা কারা ‘কাউয়ামুক্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন চাই! কাউয়ায় করে কা কা, দলের বাজে বার (১২)টা’ এমন লেখনী সংবলিত পোস্টার উপজেলা শহরের বিভিন্ন এলাকা, অলি-গলি, বিভিন্ন স্কুল-কলেজের দেয়ালে লাগিয়ে দিয়েছে।

এমন পোস্টারে অস্বস্তিতে পড়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মফস্বল এলাকায় এ ধরনের পোস্টার লাগোনোয় এটি এখন ভূঞাপুরের ‘টক অব দ্যা টাউন’-এ পরিণত হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় চোখে পড়ে এই পোস্টার। পোস্টারের সামনে উৎসুক জনতাকে দলবদ্ধভাবে লেখা পড়তে দেখা যায়।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের সামনে সাঁটানো পোস্টার দেখে অনেক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার সকালে কলেজ রোডে আসতেই লাল রঙের একটি পোস্টার দেয়ালে দেখতে পাই। একটু সামনে এগিয়ে দেখি আরও অসংখ্য পোস্টার। শুধু কলেজ সড়কেই নয় পুরো শহরজুড়েই এমন পোস্টার দেখা যাচ্ছে।

ক্ষমতাসীন একটি রাজনৈতিক দলের এমন পোস্টারের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, ‘পোস্টার লাগানোর কথা শুনেছি। হয়তো কেউ দলের ভাবমুক্তি নষ্ট করার জন্য পরিকল্পনা করে এমন কাজ করেছে। এসব পোস্টার লাগানোর বিষয়টি যাচাই-বাছাই করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ২৭ সড়কের শংকর আবাসিক এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ৩০ ফুটেরও বেশি দৈর্ঘ্যর বিলবোর্ডটি সাঁটানো হয় সেখানেও কাউয়া প্রসঙ্গটি তোলা হয়। এতে লেখা ছিল ‘দাঁড় কাউয়া মুক্ত মোহাম্মপুর থানা আওয়ামী লীগ চাই’। তবে সে বিলবোর্ডটি কে টানিয়েছে সেটাও জানা যায়নি। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বিষয়টি শুনেননি বলে দাবি করেন।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে বিভাগীয় তৃণমূল সমাবেশে আওয়ামী লীগে ‘কাউয়া’ ঢুকছে বলে মন্তব্য করেছিলেন। দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পরই সারাদেশে দলের ভেতরে-বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ‘কাউয়া’। বছর না ঘুরতেই আওয়ামী লীগের রাজনীতিতে ফের ‘কাউয়া’ আলোচনায় আসে।

সূত্র : এএইচ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১