বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দূর মহাকাশের মিলন মেলা বঙ্গবন্ধু নভোথিয়েটার

টেক বার্তা ডেস্ক :


অন্ধকার নীরবতা। হিমশীতল হাওয়া বইছে চারপাশে। মাথার উপর মেঘমুক্ত বিস্তীর্ণ আকাশে জ্বলজ্বল করছে লক্ষ কোটি তারকা। ওই তো সপ্তর্ষিম-ল; ওই যে সুদূঢ় নীহারীকা। চন্দ্র, সূর্য, কালপুরুষ, সন্ধ্যাতারা একে একে সবাই যেন দল বেধে হাজির হয়েছে। কী বিশাল তাদের আকৃতি! কী ছন্দময়, সুশৃঙ্খল তাদের ছুটে চলা। অপার বিস্ময় আর টানটান উত্তেজনায় ভরে ওঠে মন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আছে দূর মহাকাশের গ্রহ-নক্ষত্রদের এক মহামিলন মেলা।
জীবন্ত অস্তিত্ব আপনার পাশে থেকে শিহরিত করবে ফাইভ-ডি মুভি দর্শনের মাধ্যমে। নক্ষত্রশালার গম্বুজে পৃথিবী এবং নীল আকাশকে ফুটিয়ে তোলা হয়। সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে নির্মিত এখানকার থিয়েটারে দর্শকরা ত্রিমাত্রিক পরিবেশে মহাশূন্যে হারিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন গ্রহে যাওয়ার অনুভূতি অর্জন করবেন। থিয়েটারের বাঁকানো ছাদে আকাশ এবং গ্রহ নক্ষত্রকে ঘূর্ণয়মান অবস্থায় দেখানো হয় ১২০ ডিগ্রি কোণে একটি বড় পর্দায় প্রতিফলিত করে। মহাকাশের নক্ষত্ররাজির আদ্যপান্তে খোঁজ আপনি পেয়ে যাবেন মহাকাশে ভ্রমণের অনুভূতি নিয়ে। এসব দেখতে দেখতে আপনি চলে যেতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া, ৭ই মার্চের সেই ভাষণ শুনে মনে হবে আপনি সেখানেই ছিলেন। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আবুল বাশার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান। নভোথিয়েটার কর্তৃপক্ষ “বিনোদনের মাধ্যমে শিক্ষা” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।
২০০৪ সালে বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় প্রায় ২২,০৯৬ বর্গমিটার জায়গার উপর প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ১২৩ কোটি টাকা ব্যয়ে এই নভোথিয়েটারটি নির্মিত হয়। এই নভোথিয়েটারে রয়েছে আকর্ষণীয় সিমুলেটর রাইড, ৫ডি মুভি থিয়েটার, ৫ডি ইণ্টেরিয়েকটিভ এডুটেইনমেণ্ট সিমুলেটর, গ্রহ এবং সৌরজগতের প্রতিরূপ, বিজ্ঞানভিত্তিক ডিজিটাল এক্সিবিটস গ্যালারিতে নতুনভাবে সংযুক্ত হয়েছে ৩০টি প্রদর্শনী।
এই প্রদর্শনীতে আছে পদার্থ বিদ্যার সূত্র পর্যবেক্ষণ, টাচ মিতে আলোর প্রতিবিম্বের মাধ্যমে ডায়নোসরের ছবি দেখা, দেখা যাবে নিজের ইচ্ছেমতো প্রাণী তৈরি করে নিজের অনুগত করার খেলা, বিভিন্ন গ্রহে আপনার ওজন কত তা জানা, মনিটরের মাধমে পিয়ানো বাজানো, টর্নেডো সিস্টেম দেখা, ডিজিটাল গেমসহ নানা প্রদর্শনী। এছাড়াও ৫ডি মুভি থিয়েটার প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ৩০ মিনিটের ডিজিটাল ফিল্ম, ডাউন অব দ্যা স্পেস এজ, মিশন টু ব্ল্যাক হোল, জার্নি টু দ্যা ষ্টার্স, গুডনাইট গলডিলকম, সিমফোনি অব দ্যা ষ্টারি স্কাই ও জার্নি টু দ্যা ষ্টার্স।
নভোথিয়েটার কর্তৃপক্ষ জানান, ঢাকা সিটির মধ্যে অবস্থিত স্কুল-কলেজের জন্য নভোথিয়েটার পরিদর্শনে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করা হয়ে থাকে। এছাড়াও আগষ্ট মাসের বিশেষ দিনে ছাত্র-ছাত্রীদের সকল রাইড ফ্রি ব্যবস্থা করা হয়। দেশের সকল নাগরিক ও শিক্ষার্থীদেরকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, প্ল্যানেটেরিয়াম শো’এর জন্য ১০০ টাকা, ডিজিটাল এক্সিবিটস এর জন্য ৫০ টাকা, ৫ডি মুভি থিয়েটার এর জন্য ৫০ টাকা এবং ক্যাপসুল রাইড সিমুলেটর এর জন্য ৫০ টাকার টিকিট পাওয়া যায়। সাপ্তাহিক ছুটি বুধবার। এছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং অন্যদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১