রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ৪টি কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪টি সাংগঠনিক শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিগুলো হচ্ছে, রামগঞ্জ ও রায়পুর পৌর ছাত্রলীগ, চন্দ্রগঞ্জ থানা ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কাজের জন্য কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা আগামী ৪৮ ঘন্টার মধ্যে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগসহ ৪টি কমিটি অনুমোদন করেন। এরপর রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতা ৪টি কমিটিই স্থগিত করেন এবং জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পদবঞ্চিত কয়েকজন ছাত্রলীগ নেতা কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেন এবং সাংগঠনিক বিধিবর্হিভূত ভাবে কমিটি অনুমোদন দেওয়ায় উক্ত কমিটি স্থগতি করার জন্য অনুরোধ করেন। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০