সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :


খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। সোমবার সকালে শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক রশিদুল হাসান লিংকন ও জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রাশিদ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31