শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচন : সভাপতি কামাল হাওলাদার, সম্পাদক পাবেল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে ৯ বছর পর বহুল প্রতিক্ষিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আনন্দঘন ও উসব-মুখর পরিবেশে স্বতঃস্ফুর্তভাবে প্রার্থীরা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা প্রশাসক কার্যালয়ের নীচতলার একটি কক্ষে রোববার (৪ মার্চ) বেলা ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৩ঘন্টা সময় নির্ধারিত থাকলে এরআগেই ৭১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে স্থানীয় দৈনিক পত্রিকা রূপসী লক্ষ্মীপুরের সম্পাদক এবং জেলা সম্পাদক-প্রকাশক পরিষদের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার সভাপতি এবং জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা উপমা সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যের মধ্যে সহ-সভাপতি এমজে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক, কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্বাস হোসেন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক আক্তার আলম, দপ্তর সম্পাদক মো: ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, নির্বাহী সদস্য নজরুল ইসলাম জয় ও নাজিম উদ্দিন রানা নির্বাচিত হয়েছেন।

এদিকে সকাল ১০টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কয়েকজন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য এবং ভোটার হতে না পারায় গত বৃহস্পতিবার জেলা জজ আদালতে একটি অভিযোগ দায়ের করলে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন। রোববার বেলা ১১টায় পুনরায় পূর্বের আদেশ স্থগিত এবং অভিযোগ খারিজের জন্য আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দুপুর ১টায় অভিযোগটি খারিজ করে দেয় বিজ্ঞ বিচারক। পরে দুপুর ২টায় ভোট গ্রহণ শুরু করেন রিটার্ণিং অফিসার।

এএইচ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮