শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে শূন্য’র ইতিহাসভিত্তিক তথ্যবহুল আয়োজন “বাংলাদেশনামা”

নিজস্ব প্রতিবেদক :


চলছে স্বাধীনতার মাস। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “শূন্য” আয়োজন করেছে ‘বাংলাদেশনামা’ শীর্ষক ইতিহাসভিত্তিক তথ্যবহুল এক আয়োজন। তথ্যবহুল প্রশ্নপত্র (কুইজ) ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে এই আয়োজন করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে।

‘ইতিহাসকে জানি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে কুইজ প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক। উপস্থিত ছিলেন, সাংবাদিক রাজীব হোসেন রাজু।

এছাড়াও উপস্থিত ছিল, শূন্য’র সদস্য স্বপ্নীল, শাওন, সাদনান, রাতুল, নাসির আল ইমরান, আহসান হাবিব, তামিম, হাসিবুল শান্ত, নাফি, সামির, মুবিন, রবিউল রিমন, সিফাত, ফুয়াদ হাসান, ফামিহা, ওন্নি, রিতু, মিতা, মোহনা, আনুদ প্রমূখ।

আয়োজকরা জানান, লক্ষ্মীপুর জেলার প্রায় ৩০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তাদের এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আয়োজনের সহযোগিতায় রয়েছেন তা¤্রলিপি ও অধ্যয়ন প্রকাশনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১