প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের কমলনগরের আবুল কালাম (কালু ডাকাত) সহযোগী নুরনবী চৌধুরীসহ গ্রেফতার হয়েছেন। সোমবার (১৯ মার্চ) রাতে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আবুল কালাম উপজেলার চরকালকিনি গ্রামের রহিজুল হকের ছেলে। নুরনবী চৌধুরী একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি কালু ডাকাত দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সহযোগীকেসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চুরিসহ রামগতি ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে।