সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা (ভিডিওসহ)

আকাশবার্তা ডেস্ক :


বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে ‘উন্নয়নশীল’ দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ হতে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কারেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেল্লাল হোসেন খান, জেলা তথ্য র্কমর্কতা আবদুল্ল্যাহ আল মামুন।

শোভাযাত্রায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোভাযাত্রা অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31