সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

“শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার আহ্বান”

নিজস্ব প্রতিবেদক :


“দেশ এগিয়ে যাচ্ছে, ১৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, তাই ২০১৯ সালে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করার আহ্বান জানানো হয়। শনিবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ আহবান জানান এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী শহীদ ইসলাম পাপুল।

এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের কল্যাণে শক্তিশালী ফান্ড গঠন করতে প্রতিবছর ১ লাখ টাকা করে অনুদান প্রদান ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

সভায় ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন, আওয়ামীলীগ নেতা জামশেদ কবির বাক্কি বিল্লাহ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31