মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আগামী সপ্তাহে পৃথিবীতে আছড়ে পড়বে মহাকাশ স্টেশনটি

আন্তর্জাতিক ডেস্ক :


তিয়াংগং-১ নামে চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে অনেক দিন আগেই। আর সেটি ক্রমশ নেমে আসছে পৃথিবীর দিকে। আগামী সপ্তাহেই সেটি আছড়ে পড়তে যাচ্ছে পৃথিবীতে।বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত পৃথিবীর দিকে নেমে আসছে এটি। আগামী ৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যেই এটি পৃথিবীতে আছড়ে পড়বে।

তিয়াংগং-১ নামে ওই স্টেশনটি লঞ্চ করা হয়েছিল ২০১১ তে।

চীনের মহাকাশ বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে মহাকাশে পাঠিয়েছিলেন সেটি। গ্লোবাল সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা পেতেই এই স্পেস স্টেশন তৈরি হয়। এটিকে সামনে রেখে একাধিক মহাকাশ অভিযানও চালায় বেইজিং। বেশ কয়েকটি অভিযানে ছিল মহাকাশচারীও। কিন্তু চীনাদের অভিহিত করা সেই ‘স্বর্গ রাজপ্রাসাদ’ নেমে আসছে পৃথিবীতে।

কোথায় গিয়ে পড়বে স্পেস স্টেশনটি সেটা কোনো বিশেষজ্ঞই সঠিকভাবে অনুমান করতে পারছেন না। আবহাওয়ার পরিবর্তন হলে যে কোনও দিকে ছুটে যেতে পারে সেটি। মহাকাশ থেকে পড়ার সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে অনেকটাই পুড়ে ছাই হয়ে যাবে এটি। তবে ১০০ কেজির ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরেই পড়ার কথা তিয়াংগং ১-এর। তবে সেখানে না পড়লেও এর দ্বারা মানুষের আঘাত পাওয়ার আশঙ্কা অতি সামান্য। এ পর্যন্ত মাত্র একজন মানুষই মহাকাশ থেকে পৃথিবীতে পড়া মানুষের আবর্জনায় সামান্য আহত হয়েছিলেন। ১৯৯৬ সালের সে ঘটনায় লটি উইলিয়ামস নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের এক নারী আহত হয়েছিলেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০