শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের ৩দিন পর ৮ বছরের শিশু নুসরাত জাহান নুশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মার্চ) সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির সামনের ব্রীজের নীচ খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নুসরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজের আগে নুশরাত জাহান নুশু নিখোঁজ হন। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন শনিবার সকালে তার মামা মো. জিয়াউদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সোমবার (২৬ মার্চ) সকাল ১১টায় ওই খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ বস্তাটি উদ্ধার করে একটি শিশুর অর্ধগলিত মরদেহ পান। এ সময় তার গলায় ফাঁস লাগানো ছিল বলে জানান এলাকাবাসী।

খবর পেয়ে নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে নুসরাতের লাশ সনাক্ত করে। এ সময় নিহতের পরিবার ও স্বজনদের আহাজারীতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেন। তবে হত্যার কারণ জানাতে পারেনি তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮