রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগীতায় দ্বিতীয় লক্ষ্মীপুরের অর্পা ভৌমিক

নিজস্ব প্রতিবেদক :

যখন দেখি লক্ষ্মীপুরের কেউ ভালো করে, তখন মনে হয় নিজেই ভালো করেছি। “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্টুন প্রতিযোগিতা- ২০১৭” – এ দ্বিতীয় স্থান অধিকার করেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অর্পা ভৌমিক।

গত ২৭ মার্চ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আব্দুল্লাহ আবু সায়ীদ এবং দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে অর্পা ভৌমিক।

এ ছাড়াও অর্পা ভৌমিক ২০১৮ সনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এবং বেসরকারী সংস্থা সোপিরেট আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।

বর্তমানে অর্পা ভৌমিক লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণিতে অধ্যয়নরত। তার পিতা বাদল কুমার ভৌমিক লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা অন্নপূর্ণা সাহা কাকলী শিশু অঙ্গনের শিক্ষিকা। এ সাফল্যের পেছনে তার মা-বাবা এবং আর্টের শিক্ষক অপু চন্দ্র দাস সবচেয়ে বড় অবদান রেখেছেন বলে অর্পা জানায়।

সদর উপজেলার ধর্মপুর গ্রামে তার পৈত্রিক বাড়ি। এ সাফল্যে অর্পা খুবই আনন্দিত। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০