শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
নুশরাত ধর্ষণ ও হত্যার মূল আসামি চাচা রুবেল।

শিশু নুশরাত ধর্ষণ ও হত্যার রহস্য উম্মোচন : প্রধান আসামি চাচা রুবেল সহযোগিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু নুশরাতকে তার চাচা রুবেল কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে লাশ ব্যাগে ভরে ৩ কিলোমিটার দূরে কাঞ্চনপুর এলাকার একটি ব্রীজের নীচে ফেলে দেয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। (আজ) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে হত্যাকান্ডের ৯দিন পর জড়িতদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

শিশু নুশরাত হত্যাকান্ডকে একটি মর্মান্তিক ঘটনা উল্লেখ করে পুলিশ সুপার জানান, ২৩ মার্চ শিশু নুশরাত নিখোঁজ হয়। পরদিন থানায় ডায়রী করার পর থেকেই পুলিশ আন্তরিকভাবে এ হত্যাকান্ডে জড়িতদের ধরতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। লাশ বহনের ব্যাগের ছবি দিয়ে লিফলেট তৈরী করে বিভিন্ন মসজিদ ও বাজারে বিতরণসহ বিভিন্নভাবে জনগণকে সম্পৃক্ত করে এ হত্যার রহস্য উম্মোচনের চেষ্টা করে পুলিশ।

পরে লিফলেটের ব্যাগের ছবি দেখে লাশবহনকারী সিএনজি অটোরিক্সা চালক রাকিব স্থানীয় ইউপি চেয়ারম্যান রানাকে জানালে তারই সূত্র ধরে এ হত্যার রহস্য উম্মোচিত হয় বলে জানান পুলিশ সুপার। এরপর পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রোববার খুলনা এলাকা থেকে প্রধান আসামি শিশু নুশরাতের চাচা শাহে আলম রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় সহযোগিতার দায়ে স্থানীয় নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী বোরহানকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ শুক্রবার দুপুর থেকে নুশরাত জাহান নিশু নিখোঁজ হয়। পরদিন থানায় জিডি করা হলেও ২৬ মার্চ পর্যন্ত নুশরাতের কোন হদিস পায়নি পুলিশ। ২৬ মার্চ বেলা ১১টার দিকে তার বাড়ি নোয়াগাঁও থেকে ৩ কিলোমিটার দূরে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ঠাকুর বাড়ির সামনের ব্রীজের নীচ থেকে শিশু নুশরাতের অর্ধগলিত লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই ময়নাতদন্ত শেষে শিশু নুশরাতের লাশ দাফন করা হয় নিজবাড়ির পারিবারিক কবরস্থানে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শিশু নুশরাতকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরদিন নুশরাতের মা’ রেহানা বেগম রামগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে শিশু নুশরাত ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গত ২৭ মার্চ থেকে লাগাতার রামগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধনসহ বিক্ষোভ করে সাধারণ মানুষ।

ভিডিওটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮