রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুর সদরের নবাগত ইউএনও মোহা. শাজাহান আলী

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে মোহা. শাজাহান আলীকে । বুধবার (৪ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোহা. শাজাহান আলী বিদায়ী ইউএনও মোহাম্মদ নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। এরআগে তিনি কক্সবাজার জেলার রামু উপজেলায় একইপদে কর্মরত ছিলেন। ২৭তম বিসিএস ক্যাডার থেকে ২০১৬ সালের অক্টোবর মাসে রামু ‍উপজেলায় যোগদান করেন তিনি। তাঁর নিজ জেলা চাপাইনবাবগঞ্জ।

অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান উচ্চতর পড়াশোনার জন্য স্কলারশীপ নিয়ে নরওয়ে যাবেন। তিনি দুই বছরের অধিক সময় লক্ষ্মীপুর সদরের নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় দৃশ্যমান অনেক কাজ জনসাধারণের নজরে আসে। যার কারণে সাধারণ মানুষ তার ওপর সন্তুষ্ট। সাংবাদিকবান্ধব এই কর্মকর্তা মিডিয়ায় এবং পত্রিকায় প্রকাশিত সংবাদকে গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এতে তাঁর বিদায় বেলায় জনসাধারণসহ সাংবাদিক সমাজকেও অনেকটা বেদনাহত করে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০