রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রকৃত ছাত্রদের ছাত্ররাজনীতির নেতৃত্ব দিতে হবে

কাজী আশিকুর রহমান তামিম, চবি প্রতিনিধি : 


আসছে ২৫ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন।এ সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক পদপ্রার্থী সংগঠনের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল তাহির ভূঁইয়া (মুকুট)।পুরাতন ঢাকার স্থানীয় এ নেতার গ্রামের বাড়ি ডেমরা থানাধীন মাতুয়াইলে।
স্কুল জীবনে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায় তার রাজনীতিতে হাতেখড়ি।পরবর্তীকালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অধ্যায়নরত অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির জন্যও আন্দোলন করেন তিনি। এরপর বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও কর্মসূচির বিরুদ্ধে নিজ উদ্যোগে জনসচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করাসহ কঠোর আন্দোলন করেন এই নেতা।
আসন্ন সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ । সামনে জাতীয় নির্বাচন থাকায় এই কমিটির ভূমিকাও থাকবে অনেক। তাছাড়াও ব্যক্তিগতভাবে আমার মতে ছাত্ররাজনীতির নেতৃত্ব থাকবে প্রকৃত ছাত্রদের হাতে।ছাত্ররাজনীতি আসল অনুশীলনের ব্যাপারটি সবারপক্ষে সম্ভব নয়।একজন প্রকৃত ছাত্র নিজের পড়ালেখা ঠিক রেখে পাশাপাশি বুকে মুজিব আদর্শ ধারণ করে দেশের সেবায় এগিয়ে যাবে, এটাই হওয়া উচিৎ। 
কেএআর/এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১