বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফেসবুকে ছবি আপলোড করে রুবেল বললেন ‘আমার স্ত্রী’

ক্রীড়া প্রতিবেদক :


২০১৫ সালের ফেব্রুয়ারিতে গোপেনেই বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার রুবেল হোসেন।বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল।তবে স্ত্রীকে সবার সামনে আনেননি।

অবশেষে শনিবার (২৮এপ্রিল) তিনি ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করলেন। দুইটি ছবি আপলোড করে ক্যাপশনে রুবেল হোসেন লিখেছেন, ‘আমার স্ত্রী।’

রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েক দিন আগে ফেসবুকের মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন।

জানা গেছে, রুবেল হোসেন বিয়ে করেন ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি রুবেল হোসেন সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অবশেষে তিনি বিষয়টি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আনলেন।

২০১৪ সালে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন পেসার রুবেল হোসেন। সে বছর ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলাও করেন। আর এই কারণে দুইদিন কারাগারেও থাকতে হয়েছিল তাঁকে।

পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান রুবেল। তাঁর অসাধারণ সাফল্যে সেই বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু অর্জন ঘরে তোলে। বিশ্বকাপ-পরবর্তী সময়ে রুবেলের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। কিন্তু চোটের কারণে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১