নিজস্ব প্রতিবেদক :
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, স্থানীয় লক্ষ্মীপুর নিউজ পত্রিকার সম্পাদক এম আলাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন ও মহিউদ্দিন মুরাদ প্রমুখ।

আলোচনা শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।