শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

কমলনগরে নারী-শিশুর স্বাস্থ্য উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগরে নারী-শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়ন, অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সামগ্রী ও সেবা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে কমলনগর উপজেলা পরিষদের স্পন্দন সভাকক্ষে পপুলেশন সার্ভিসেস এ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসির) সহযোগিতায় এনজিও ‘নতুনদিন’ এ আয়োজন করে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনে আরা বাশার, ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন।

এনজিও ‘নুতনদিনে’র ফিলড সুপারভাইজার তানিয়া সুলতানার সঞ্চালনায় সভায় রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১